লোড হচ্ছে...
রাজনৈতিক প্রতিশ্রুতি সব সময় বাস্তবতায় রূপ নেয় না। তাই নাগরিক সমাজ, রাজনৈতিক শক্তি, গণমাধ্যম এবং অংশীজনদের নিরবচ্ছিন্ন ও তীক্ষè নজরদারি থাকতে হবে। আমরা এমন একটি আধুনিক সংবিধান চাই, যা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের স্পিরিট বা মূল আকাঙ্ক্ষাকে ধারণ করবে। উচ্চকক্ষ সৃষ্টি, তত্ত্বাবধায়ক সরকারের প্রাতিষ্ঠানিক রূপ, ৭০ অনুচ্ছেদের সংস্কার, সংসদীয় জবাবদিহিতা এবং বিচার বিভাগের স্বাধীনতার যেসব প্রস্তাব এই বিশেষজ্ঞরা দিয়েছেন, তা যেন সংবিধানে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়, তবেই বলা যাবে, বাংলাদেশ সত্যি একটি আধুনিক, সহনশীল ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। আমরা আর কোনো রাজনৈতিক প্রতারণার শিকার হতে চাই না, আমরা চাই একটি স্থায়ী, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশের এক টেকসই সাংবিধানিক ভিত্তি, যা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে
১৫ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বৈঠকে উপস্থিত সবাই বেদনা ভারাক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে আসার অপেক্ষায় থাকা পরিবারগুলোর দুর্ভোগের পাশাপাশি তাদের সম্পত্তি ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ও আলোচনায় এসেছে।
১৬ দিন আগে

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছয় থেকে সাতটি বিষয়ে ঐকমত্য হয়েছিল। তার মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে সেই ঐকমত্যের ভিত্তি থেকে সরে যাওয়া উচিত হবে না।
১৬ দিন আগে

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নির্ধারণের ক্ষেত্রে পাওয়া প্রস্তাবসমূহ এবং এ বিষয়ে চিন্তাভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের প্রস্তাব একত্রে পরবর্তীকালে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে।
১৭ দিন আগে

‘এটি রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার ছিল। সর্বোচ্চ আদালত থেকে ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত যে রায় বিচারপতি এ বি এম খায়রুল হক দিয়েছিল সেটা বাতিল করেছে এবং জুডিশিয়ালি সেটা রিভাইভ (পুনর্বহাল) করেছে।’
২০ দিন আগে

তত্ত্বাবধায়ক সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে, কারা থাকবে, সে বিষয়টি পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়েই আসবে। এখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে মতামত চাওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে নানা প্রস্তাব আসতে পারে। সেগুলো আমরা স্টাডি করে এমন একটা তত্ত্বাবধায় সরকার পদ্ধতি ধারণ করতে চাই, যেটা বিতর্কের উর্ধ্বে থাকবে।
৬ অক্টোবর, ২০২৬


